Please Read Carefully
Terms of Service
ব্যবহারের শর্তাবলী
Last Updated · June 2026
Dhushormart-এর ওয়েবসাইট পরিদর্শন বা ব্যবহারের মাধ্যমে আপনি নিচের শর্তাবলীর সাথে সম্মত হচ্ছেন বলে গণ্য হবে। আমাদের সাথে একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে এই শর্তগুলো প্রণয়ন করা হয়েছে।
By visiting or using the Dhushormart website, you agree to be bound by the following terms. These terms are designed to maintain a transparent and trustworthy relationship between us.
Product Images & Informationপণ্যের ছবি ও তথ্য
আমরা চেষ্টা করি প্রতিটি পণ্যের সঠিক ছবি, বর্ণনা এবং মূল্য তথ্য প্রদান করতে। তবে ডিভাইসের ডিসপ্লে সেটিংস ও রেজোলিউশনের কারণে রঙের ক্ষেত্রে সামান্য পার্থক্য দেখা যেতে পারে। কোনো অসামঞ্জস্যতার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং প্রয়োজনে সমাধানের চেষ্টা করব।
We strive to provide accurate images, descriptions, and pricing for every product. However, due to differences in device displays and screen resolution, there may be slight variations in color. We sincerely apologize for any such discrepancy and will work to resolve it where possible.
Order Cancellationঅর্ডার বাতিল
কোনো বিশেষ কারণে অর্ডার বাতিল করার প্রয়োজন হলে, অর্ডার করার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে। এই সময়সীমার পরে অর্ডার প্রসেসিং বা শিপিংয়ের জন্য পাঠানো হয়ে গেলে বাতিল করা সম্ভব না-ও হতে পারে।
If you need to cancel an order for any reason, please notify us within 24 hours of placing it. Once an order has been processed or handed over for shipping beyond this window, cancellation may not be possible.
Privacy of Informationতথ্যের গোপনীয়তা
গ্রাহকের দেওয়া যাবতীয় ব্যক্তিগত তথ্য (নাম, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি) আমাদের কাছে সম্পূর্ণ সুরক্ষিত থাকে এবং কেবল অর্ডার প্রসেসিং ও ডেলিভারির উদ্দেশ্যেই ব্যবহৃত হয়। আপনার অনুমতি ছাড়া আমরা কোনো তথ্য তৃতীয় পক্ষের কাছে শেয়ার করি না। বিস্তারিত জানতে আমাদের Privacy Policy দেখুন।
All personal information provided by customers (name, address, phone number, etc.) is kept fully secure and used solely for order processing and delivery purposes. We never share your information with third parties without consent. See our Privacy Policy for full details.
Pricing & Availabilityমূল্য ও পণ্যের প্রাপ্যতা
পণ্যের মূল্য পূর্ব নোটিশ ছাড়াই পরিবর্তিত হতে পারে। কোনো পণ্য সাময়িকভাবে স্টক আউট হলে আমরা আপনাকে দ্রুত জানিয়ে বিকল্প পণ্য, রিফান্ড বা অপেক্ষার সুযোগ প্রদান করব। মূল্য নির্ধারণে কোনো প্রিন্টিং বা টেকনিক্যাল ভুল হলে, আমরা তা সংশোধনের অধিকার রাখি।
Product prices may change without prior notice. If an item is temporarily out of stock, we'll inform you promptly and offer an alternative, refund, or the option to wait. We reserve the right to correct any pricing errors caused by printing or technical issues.
Intellectual Propertyকন্টেন্ট ও ব্র্যান্ড স্বত্ব
Dhushormart-এর লোগো, নাম, ডিজাইন, পণ্যের ছবি এবং ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট আমাদের নিজস্ব মালিকানাধীন। কোনো প্রকার অনুমতি ছাড়া এই কন্টেন্ট কপি, পুনঃপ্রকাশ বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
The Dhushormart logo, name, designs, product photography, and all website content are our exclusive property. Copying, redistributing, or using this content for commercial purposes without permission is strictly prohibited.
Limitation of Liabilityদায়বদ্ধতার সীমা
আমরা যথাসাধ্য চেষ্টা করি সঠিক ও মানসম্পন্ন সেবা প্রদানের জন্য। তবে কুরিয়ার সার্ভিসের বিলম্ব, প্রাকৃতিক দুর্যোগ, বা আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে সৃষ্ট কোনো সমস্যার ক্ষেত্রে Dhushormart দায়ী থাকবে না। তবে আমরা সমস্যা সমাধানে আপনার সাথে সর্বোচ্চ সহযোগিতা করব।
We make every effort to provide accurate and high-quality service. However, Dhushormart shall not be held liable for issues arising from courier delays, natural events, or circumstances beyond our control. We will, of course, do our best to assist in resolving any such issue.
Changes to These Termsপরিবর্তন
আমরা যেকোনো সময় পূর্ব নোটিশ ছাড়াই আমাদের ওয়েবসাইটের নিয়মাবলী পরিবর্তন বা সংশোধন করার ক্ষমতা রাখি। পরিবর্তিত শর্তাবলী এই পেজে প্রকাশিত হওয়ার সাথে সাথেই কার্যকর হবে। নিয়মিত আপডেট পেতে অনুগ্রহ করে এই পেজটি সময়ে সময়ে দেখুন।
We reserve the right to update or modify these terms at any time without prior notice. Any changes will take effect immediately upon being posted on this page. Please check back periodically to stay informed of any updates.
নতুন অ্যাকাউন্ট
আজই রেজিস্ট্রেশন করুন
অথবা
রেজিস্টার করলে আপনি আমাদের প্রাইভেসি পলিসি এবং শর্তাবলী-তে সম্মত হচ্ছেন।

অথবা
অথবা
রেজিস্টার করলে আপনি আমাদের প্রাইভেসি পলিসি এবং শর্তাবলী-তে সম্মত হচ্ছেন।